জাতীয়মন্ত্র পড়ে যুবকের গোপনাঙ্গ গায়েবের দাবি, ফিরিয়ে দিতে না পারায় তান্ত্রিক আটকনিজস্ব প্রতিবেদক • ১৬ নভেম্বর ২০২৬অভিযুক্ত তান্ত্রিকমন্ত্র পড়ে যুবকের গোপনাঙ্গ গায়েবের দাবি, ফিরিয়ে দিতে না পারায় তান্ত্রিক আটকনিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মন্ত্র পড়ে এক যুবকের গোপনাঙ্গ গায়েব করে দেওয়ার দাবি করেছেন এক কথিত তান্ত্রিক। পরে মন্ত্রের মাধ্যমে তা আগের অবস্থায় ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে তাঁকে আটকে রাখেন স্থানীয় লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার এক কথিত তান্ত্রিক পূর্ব ফরিদপুর এলাকায় যান। সেখানে এক যুবকের বিশেষ অঙ্গ মন্ত্রের মাধ্যমে গায়েব করে দেওয়ার দাবি করেন তিনি। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি হয়।একপর্যায়ে স্থানীয়রা ওই তান্ত্রিককে মন্ত্রের মাধ্যমে যুবকের গোপনাঙ্গ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তবে একাধিকবার চেষ্টা করেও তিনি তা করতে পারেননি বলে অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন তাঁকে আটকে রাখেন।ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশবাড়ী থানা-পুলিশ।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, মন্ত্রের মাধ্যমে মানুষের শরীরের কোনো অঙ্গ গায়েব করা কিংবা পুনরায় ফিরিয়ে আনার দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই ঘটনাটির প্রকৃত সত্যতা ও কথিত তান্ত্রিকের দাবির পেছনের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।