বাঞ্ছারামপুরনিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী শিশু আবদুল্লাহ, সন্ধান চায় পরিবারবাঞ্ছারামপুর সংলাপ • ১৬ নভেম্বর ২০২৬ছবি: নিখোঁজ আব্দুল্লাহমাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ শিশু আবদুল্লাহ, সন্ধান চায় পরিবারবাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আবদুল্লাহ নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ আবদুল্লাহ উপজেলার শুটকি-কান্দি পূর্বপাড়ার খোকন মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, আজ দুপুরে দরিয়াদৌলত মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আবদুল্লাহ। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিশুটির পরিবার। আবদুল্লাহর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।কোনো সহৃদয় ব্যক্তি শিশুটিকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান পেয়ে থাকলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।যোগাযোগ: ০১৬২২৯৩৭৭৭২শিশুটিকে খুঁজে পেতে স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি শেয়ার করে শিশুটির সন্ধান পেতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।